এস.কে অজিবর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা মৌজায় খাস খতিয়ান এর খাস খালগুলি জনসাধারণের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে এলাকার ভুক্তভোগী জনসাধারণ। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে খালগুলি দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্মুক্ত রাখার জন্য এলাকার সুনীল সরকার, নিরাপদ টাপালি সহ প্রায় শতাধিক এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে জানা গেছে উপজেলা চাম্পাফুল ইউনিয়নের থালনা মৌজার খাসখাল গুলি হইল ৯১৫,৮৪১,৬৪,৪৮,১২,৮৪০,৭৮৬,৮৭২,২০৯,১৯৯,২০২,৯৪২,৯১৪,৩৭৩,৩০,৪৩২,৪২২,৫১১,৪৬৯,৪২, খালগুলি এক নম্বর খতিয়ান এর আওতাভুক্ত আছে। এই ঘাস খালগুলি যাতে কোনভাবে ইজারা ও চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া না হয় সে জন্য স্থানীয় জনসাধারণ আজীবন পানি নিষ্কাশন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কাছে অভিযোগ দায়ের করেছে । জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ( ভূমি) এর কাছে তদন্তের জন্য দায়িত্বভার অর্পণ করেছেন। পহেলা জুন চম্পাফুল ইউনিয়নের তহশিলদার আব্দুল হাই সরজমিনে থালনায় খাস খালগুলি উদ্ধারে পরিদর্শন করেন এসময় ভুক্তভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
