তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর পূর্বে ১৫ জুন অনুষ্ঠিত হবে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের কারণে যেনো পরীক্ষার্থীদের লেখাপড়ার কোনো ক্ষতি না হয় সেজন্য প্রতিদ্বন্ধি সকল প্রার্থীরা মাইকিং বন্ধ রাখতে একমত পোষণ করেছেন। এছাড়া মিছিল, শোডাউন সহ কোনো প্রকার আচরণ বিধি লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার (৩১ মে) উপজেলা পরিষদ হলরুমে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তারা এ প্রতিশ্রুতি দেন। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেখাছ মিয়া, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, শেখ মোয়াজ্জেম হোসেন, ইত্তেহাদ হোসেন মুবিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আতাউর রহমান মিলন, দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি দিলোয়ার হোসাইন এবং ইউপি সদস্য প্রার্থীগণ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, এ ছাড়া সংরক্ষিত আসনের ১৪ এবং সাধারণ সদস্য পদে ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৫১১ জন, তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৭১ এবং নারী ভোটার ৯ হাজার ৮৪০ জন। ইভিএম পদ্ধতিতে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
