তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আনসার ও ভিডিপি’র কার্যালয়ের উদ্যোগে ‘আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় আনসার ও ভিডিপির উপজেলা কোম্পানি কমান্ডার রাকিবুল রহমান বলেন কষ্টের তুলনায় আমাদের সম্মানি ভাতা নিতান্তই কম। এরমধ্যে রেশন নেই। ঝড়, বৃষ্টি ও প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে আমরা মাঠে দায়িত্ব পালন করে আসছি। সরকারের নির্দেশিত যে কোন মূহুর্তে আমরা দেশ ও দেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। জীবনকে বাজি রেখে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন আজকের এই উপজেলা সমাবেশ থেকে আমাদের এই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সুদূর্ষ্টি চাই, আমাদের বেতন বৃদ্ধি করা এবং রেশন চালু করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাই। কেননা আমরাই তূর্ণমূল পর্যায় কাজ করে আসছি। উপজেলায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আয়োজিত সামাবেশে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। উপজেলা আনসার ও ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আনার ও ভিডিপির সুনামগঞ্জ জেলার, জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) কামরুজামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা কোম্পানি কমান্ডার রাকিবুল রহমান, আনসার ভিডিপির দলনেত্রী সৈয়দা শিউলী আক্তার প্রমুখ। সম্প্রতি, এ বাহিনী ১৯৪৮ সাল থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্চে। এ বাহিনীর সদ্যস দেশের জন্য শহিদ হয়েছেন। দেশের সূচনা লগ্নেই থেকে একক বৃহত্তর বাহিনী। এ বাহিনীর বিভিন্ন ভাবে গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জাইগায় দেশ ও দেশের মানুষের জন্য অপরিসীম দেশপ্রেম নিয়ে নিরাপত্তাময় কাজ করে যাচ্ছে। উল্লেখ্য প্রাকৃতিক দূর্যোগময় সময়ে সবার আগে এ বাহিনীর সদ্যসকে মাঠে ঘাটে সব জাইগায় তাদের সহায়তা পাওয়া যায়। যা দ্বারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। সমাবেশের শেষে বাহিনীর পক্ষে থেকে ভালো কাজের জন্য বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এবং অতিথি সকলকে উপহার সামগ্রিক প্রদান করা হয়।
