ঢাকাTuesday , 26 April 2022
  • অন্যান্য

আগৈলঝাড়ায় ২২ ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও ঘর

Link Copied!

মঞ্জুর লিটন (বার্তা সম্পাদক)

মুজবিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেলো বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২২ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২৬ এপ্রিল মঙ্গলবার আগৈলঝাড়া শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে প্রধানমন্ত্রীর নির্দেশে জমি ও গৃহের দলিল হস্তান্তার করা হয়েছে।
সূত্র জানাগেছে, সারাদেশে ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজবিবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তার করেছে ঈদ উপহার হিসেবে। তারই ধারাবাহিগতায় আগৈঝাড়া উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ভূমিহীন ও গৃহহীন ২২ টি পরিবারকে জমির দলিল হস্তান্তার করেছে  উপজেলা প্রশাসন আগৈলঝাড়া শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সারবিক) প্রষান্ত কুমার দাস, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো.আয়ুব আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ে, সাধারণ সম্পদক আবুসালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোশারফ হোসাইন, সমাজ সেবা অফিসার সুশান্ত বালা, রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ইলিয়াছ তালুকদার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান শফিকুর হোসেন টিটু সহ অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোশারফ হোসাইন সাংবাদিকদের বলেন, পজেলায় তৃতীয় পর্যায়ে ৯৬টি ঘর ভূমি ও গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে মঙ্গলবার ২২টি ঘর বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।