মঞ্জুর লিটন (নির্বাহী ও বার্তা সম্পাদক)
আগৈলঝাড়ায় ভিক্ষুকের টাকা চুরি করেছে রিপন খানের পুত্র লিমন খান। জানা যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগর বাড়ী গ্রামের রিপন খানের পুত্র লিমন খান তার প্রতিবেশী ভিক্ষুক এর ঘরের তালা ভেঙে জমানো ৭০,০০০(সত্তর হাজার টাকা) নিয়ে যায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে ভিক্ষুককে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। উক্ত ঘটনায় ভুক্তভুগী ভিক্ষুক আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এলাকাবাসী জানায় লিমন খান দীর্ঘদিন যাবৎ এসব অপকর্মের সাথে জড়িত। কিছুদিন পূর্বে আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শামিম খান এর একটি সাইকেল চুরি করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন অপকর্মের কথা এলাকাবাসী জানান। উক্ত লিমন এর একটি বোনও অপকর্মের সাথে জড়িত। কিছুদিন পূর্বে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসী উক্ত লিমন তার পরিবারের বিভিন্ন অপকর্মের বিচার দাবি করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
