এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
কালিগঞ্জের বিষ্ণুপুরে ভাই ভাইকে ছুরি দিয়ে পোচ টেনেছে গলায়, অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মোঃ রুহুল কুদ্দুস ,এমন একটি ঘটনা ঘটেছে কালিগঞ্জের বিষ্ণুপুরে নৌবাসপুর গ্রামে,কালিগঞ্জ থানায় মামলার এজাহার ও বাদীপক্ষের বরাত দিয়ে জানা গেছে, বিবাদি মোঃ তরিকুল ইসলাম ও বাদী পক্ষের মোঃ রুহুল কুদ্দুস সম্পর্কে একে অপরের চাচাতো ভাই, বিবাদি মোঃ তরিকুল ইসলাম উগ্র-প্রকৃতির হওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের পিতাকে মারপিট করে,পারিবারিক সম্পর্ক ও বড় ভাই হওয়ায় রুহুল কুদ্দুস তরিকুল ইসলাম শাসন করে কিন্তু সে উশৃংখল ও উগ্র প্রকৃতির হওয়ায় বিষয়টিকে স্বাভাবিক ভাবে না নিয়ে উল্টো রুহুল কুদ্দুসের উপর ক্ষিপ্ত হয়ে থাকে,প্রতিশোধ নেওয়ার জন্য সে সময় ও সুযোগ খুঁজতে থাকে, গত ১৯/০৭/২০২৩ দুপুরের দিকে তার বাড়ির সামনে ইটের সলিং এর উপরে দাঁড়িয়ে জাল বুনছিলেন এমতাবস্থায় আসামি তরিকুল ইসলাম সুযোগ বুঝে পিছন দিক থেকে লাথি মেরে দিয়ে ফেলে ছুরি দিয়ে পোচ টানে এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে মুখে পেটে লাথি মারে,ভিকটিমের অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন গলায় ভেতর বাহির দিয়ে ৪৮টি সেলাই, এখনো পর্যন্ত রুহুল কুদ্দুস ও তার পরিবার আসামির হুমকি ধামকি ও ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই এ ব্যাপারে যথাযথ তদন্ত ভিত্তিক প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার অনুরোধ জানিয়েছেন।।
