ঢাকাFriday , 4 August 2023
  • অন্যান্য

শিক্ষা কার্যক্রম স্থবির: ভোমরা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পানিতে থৈথৈ করছে

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে সাতক্ষীরা সদরের ভোমরার রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়। সরেজমিন দেখা যায়, বিদ্যালয়ের চারিপাশে শুধু পানি আর পানি বিদ্যালয়ের ভিতরে শ্রেণীকক্ষ পানিতে থৈ থৈ করছে।

জলাবদ্ধতা নিরসনে বিদ্যালয়ের কর্তৃপক্ষ (০৩ আগষ্ট ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসনে মত বিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ বাশার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রাশিদা খাতুন, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয় সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য সন্তোষ ঘোষসহ শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বিদ্যালয়টিতে জলাবদ্ধতা নিরসন করে পুনরায় শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।