ঢাকাFriday , 4 August 2023
  • অন্যান্য

ফের সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতি নাশকতা মামলায় জেলহাজতে রয়েছেন। এই অবস্থায় আবারো ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক পত্রে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নান।

দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, আমি সবার সহযোগিতায় সাতক্ষীরা পৌরবাসীকে একটি নান্দনিক উন্নত মডেল পৌরসভা উপহার দিতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে উন্নত নাগরিক সেবা দিতে সবার সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।