ঢাকাThursday , 3 August 2023
  • অন্যান্য

ক্ষেতলালে ঘরের ভিতর মিললো অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার লাশ

Link Copied!

 

 

মোঃ মনোয়ার হোসেন

জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

জয়পুরহাটের ক্ষেতলালে ঘরের ভিতর থেকে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকার পঁচা দূগন্ধযুক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার আলমপুর গ্রামের স্কুল শিক্ষিকার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষিকার নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।

 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, জোবাইদা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা ছিলেন। ৫/৬ বছর আগে অবসরে যান তিনি। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। একারণে তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

 

গত ৩১ জুলাইয়ের পর থেকে ২ আগস্ট দুপুর পর্যন্ত জোবাইদার মুঠোফোনে কল করে স্বজনেরা তাকে পাননি। পরে প্রতিবেশীদের মুঠোফোনে কল করে স্বজনেরা ঘটনাটি জানান। প্রতিবেশীরা সন্ধ্যায় জোবাইদার বাড়িতে গিয়ে পঁচা দুর্গন্ধ অনুভুব করেন। তারা ঘরে গিয়ে চেয়ারে বসা জোবাইদার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা জোবাইদা খাতুনের স্বামী-সন্তান কেউ তার সাথে থাকতেন না। তিনি গ্রামের বাড়িতে একাকী বসবাস করছিলেন। ওই পরিবারের সকলেই শহরে থাকলেও তার বড় ছেলে গ্রামেই ছিলেন। কিন্তু মায়ের সাথে কোন যোগাযোগ ছিল না।

তিনি বলেন, খবর পেয়ে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে পঁচন ধরেছে। ধারণা কারা হচ্ছে তিন-চার দিন আগে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।