ঢাকাWednesday , 2 August 2023
  • অন্যান্য

জয়পুরহাটে নুরানী মাদ্রাসার ছাত্রীদের আমপাড়া শেষে কোরআন তুলে দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার চক বরকত ইউনিয়নের ভুটিয়াপাড়া পাকার মাথা হোসনে আরা তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া কওমী ও এতিমখানা মাদ্রাসার ৪জন অনাবাসিক ছাত্রীদের মাঝে কোরআন তুলে দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার ১ আগস্ট বিকেলে মাদ্রাসায় এক আয়োজনের মাধ্যমে ঐ ছাত্রীদের মাঝে আমপাড়া শেষে কোরআন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবু বক্কর সিদ্দিকের পুত্র আব্দুল হাসিব।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান আলী, মাওলানা লুৎফর রহমান, মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইউনুছ আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক, মুহতামিম ও প্রতিষ্ঠাতার ছেলে মাদ্রাসাটির বিভিন্ন সাফল্য ও সমস্যার বিষয়গুলি তুলে ধরেন এলাকার দানশীল ব্যক্তিদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।