ঢাকাMonday , 31 July 2023
  • অন্যান্য

যশোর বেনাপোলে ১ কোটি ৮০ লাখ টাকার ১৮ টি স্বর্ণের বারসহ আটক-২

Link Copied!

 

মনা,যশোর প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি স্বর্নেরবার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতে নাতে আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ টাকা। আটকরা হলো-বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন সোনা পাচারকারীকে ধাওয়া করে আটক করা হয়। পরে আকটদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ টাকা। জব্দ করা স্বর্নেরবারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।