ঢাকাMonday , 31 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

Link Copied!

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আইন শৃংখলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্হাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।