ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)
তালায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, ভাংচুর, গাড়ী পোড়ানোসহ সকল সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩০ জুলাাই) বিকেলে একটি বিক্ষোভ মিছিল তালা ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মুহ মুহ শ্লোগান এবং জামায়াম, বিএনপিসহ স্বাধীনতা বিরোধিদের বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভ মিছিলে তালা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,মোজাফ্ফর রহমান,আওয়ামী লীগনেতা মীর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, রবিউল ইসলাম মুক্তি, অশোক লাহেড়ী, সমীর দাশসহ উপজেলা আওয়ামী লীগ,মোড়ল সিরাজুল ইসলাম,জেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি সেকেন্দার আবু জাফর বাবু,যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
