শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
বিএনপির অঙ্গি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ, শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ৩০ জুলাই (রবিবার) বিকাল সাড়ে ৪ টায় বিশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ শেষে শ্যামনগর জেসি কমপ্লেক্স চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভূরুলিয়া ইউ.পি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক, স.ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সুশান্ত বিশ্বাস বাবুলাল , প্রভাষক অলিউর রহমান, আইন বিষয়ক সম্পাদিকা, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রচার সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উদ জামান সাঈদ,শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, নূর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা বাবু, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক কামরুল হায়দার নান্টু, সদস্য সচিব গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, যুবলীগের হাফিজ সরদার সহ উপজেলা আওয়ামী লীগ-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়।
