ঢাকাSunday , 30 July 2023
  • অন্যান্য

সাতক্ষীরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভমিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটর শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, শাহাদাত হোসেন, আসাদুজ্জামান অসলে প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে সংখ্যায় আওয়ামী লীগ অনেক বেশী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।