ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকার ০৩ জন আাসামী কে গ্রেফতার করেছে, পাটকেলঘাটা থানা পুলিশ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব সেখ মাহমুদ হোসেন এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২৯/০৭/২০২৩ তারিখ পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব বিশ্বজিৎ কুমার, এসআই (নিঃ)/মোঃ সোলায়মান কবীর, এসআই (নিঃ)/কৃষ্ণ পদ সমাদ্দার সংগীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার
আসামী ১। মোঃ কাশেম আলী শেখ(৫২), পিতা-মৃত আফাজ উদ্দিন শেখ , ২। আব্দুল সালাম শেখ(৩৩), পিতা-মোঃ মজিদ শেখ, উভয় সাং-কুমিরা, ৩। মোঃ শহিদুল মোড়ল (৪৫), পিতা-মৃতঃ শামছুর মোড়ল , সাং- দুধলী (দুধলীরচর) , সর্ব থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয় । আসামীদেরকে ইং-২৯/০৭/২০২৩ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
