শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার আওতাধীন শ্যামনগর উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ১০ টায় নকিপুর সরকারি পাইলট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ইউনিটের দলনেতা আনিসুর রহমান মিলন।
সভায় সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা, ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষ রোপণ কর্মসূচী কার্যক্রামের লক্ষে যুব সদস্যদের বিভিন্ন মতামত গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-দলনেতা ০১ হিমেল হোসেন, উপ-দলনেতা ০২ তানিয়া সুলতানা, বিভাগীয় প্রধান বন্ধুত্ব রিয়াজ হোসেন, বিভাগীয় প্রধান রক্ত মুনতাকিমুল ইসলাম রুহানি, সদস্য সাদি, মাহিন, আসিফ, বাদশা প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
