ঢাকাFriday , 28 July 2023
  • অন্যান্য

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা আলোচনা সভা অনুষ্ঠিত হলো নলতায়।।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

কালিগঞ্জ উপজেলার নলতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮শে জুলাই) বিকাল ৫টায় নলতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক।নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ হাজার হাজার যুবকের অংশগ্রহণে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।