ঢাকাFriday , 28 July 2023
  • অন্যান্য

পাটকেলঘাটায় দুধর্ষ ডাকাতি : স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট

Link Copied!

 

ইমরান শেখ তালা উপজেলা প্রতিনিধি (তালা সাতক্ষীরা)

 

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে মুনসুর সরদারের বাড়িতে অভিনব কায়দায় বিল্ডিং এর ২য় তলায় ঘরের জানালা কেটে

স্বর্ণালংকার, নগত টাকা,হোন্ডা মোটরসাইকেলসহ প্রায় ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়।

 

খবর পেয়ে ঐ রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জানাগেছে, বৃহস্পতিবার গভীর রাতে কুমিরার চারা বটতলা নামক স্থানে দুধর্ষ এই ডাকাতির ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে কুমিরা গ্রামের আকরাম হেসেন সাংবাদিকদের জানান এলাকায় অজ্ঞাত একটি পিকআপ ঘুরাঘুরি করার সময় টহলরত পুলিশ সন্দেহজনক ভাবে পিকআপসহ ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

 

বাড়ীর ছোট ছেলে সালমান জানান আমাদের বাড়ীর সব সিসি কামেরা ভেঙ্গে ডাকাতরা ঘরে ঢুকেছে।

 

ঐ বাড়ীর গৃহিনী তাহেরা বেগম ২৫ জানান, ডাকাতরা ঘরে ঢুকে আমার স্বামীর চোখ মুখ বেধে জীবন নাশের হুমকি দিয়ে আলমারি সহ সব চাবি চায় । জীবনের ভয়ে তখন সব চাবি ডাকাতদের হাতে তুলে দেন আমার স্বামী। তারা ঘরে থাকা নগত টাকা স্বর্ন অলংকার এবং একটি হোন্ডা মটর সাইকেল সহ ৫০ বস্তা শুকনো হলুদ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাহমুদ হোসেন জানান, আমরা ৩জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি এবং সংঘবদ্ধ ডাকাত দলকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।