ঢাকাFriday , 28 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপকে কানইল ও বঙ্গমাতা গোল্ডকাপকে উপরকুড়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

Link Copied!

 

মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:

নিয়ামতপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষ হয়েছে। বুধবার নিয়ামতপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাদাপুর খড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিকে উপরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালাতৈড় প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন কানইল প্রাথমিক বিদ্যালয়ের অভিশেক ও সর্বোচ্চ গোলদাতা হন একই বিদ্যালয়ের অনন্ত।

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ খেলায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন উপরকুড়া শালবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের জুলিনা হাসদা এবং সর্বোচ্চ গোলদাতা হন একই বিদ্যালয়ের খেলোয়াড় জুবাইদা।
খেলা শেষে সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রনজিৎ শিকদার, মাকসুদুল হক ও হান্নান শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এসএমসি সদস্যগণ। উল্লেখ্য ক্ষুদে খেলোয়াড়দের খেলা উপভোগ করতে মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।