ঢাকাThursday , 27 July 2023
  • অন্যান্য

কোটালীপাড়া ও আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিস ও বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে কোটালীপাড়ার সীমান্তবর্তী রামশীল বাজারে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে আগৈলঝড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আলম এর নেতৃত্বে মৎস্য অফিসের একটি দল তাদের ধাওয়া করে এবং কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভুমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি পৃথক দল তাদের ১২,০০০ মিটার অবৈধ কারেন্ট জালসহ জাল ব্যবসায়ী ১। হরিনাহাটি গ্রামের শওকত গাজীর পুত্র সোহাগ গাজী ও ২। সিতাইকুন্ড গ্রামের মোকাই সেখ এর পুত্র ইলিয়াস শেখকে আটক করা হয়।সহকারী কমিশনার(ভুমি) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বাধীন মোবাইল কোর্টের মাধ্যমে দোষীদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী. ০১ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের জেল প্রদান করেন।ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা সহযোগীতা করেন। আগৈলঝাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সর্বদা তৎপর ও কঠোর অবস্থানে আছে। সবাই মৎস্য আইন মেনে চলুন। দেশের মৎস্য সম্পদ রক্ষা করুন।এসময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব সাইফুল ইসলাম বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ,চটজাল ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।