ঢাকাThursday , 27 July 2023
  • অন্যান্য

আগষ্ঠে তিন দিনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে যশোর শার্শায় প্রস্তুতি সভা

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আগষ্টের তিন কর্মসূচী বাস্তবায়ন ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস.এম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এস এম শাখির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।