ঢাকাWednesday , 26 July 2023
  • অন্যান্য

তালার খলিলনগরে অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)

সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া বাল্য বিবাহ,মাদক কিশোর অপরাধ,ইভটিজিং ও চুরি প্রতিরোধ এবং জম্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অনলাইন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ শে জুলাই (বুধবার) বিকালে খলিলনগর হাই স্কুল হলরুমে ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার,ইউপি সদস্য মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য লিয়াকত হোসেন,আওরঙ্গজেব প্রমূখ ।

সমাবেশে অতিথিরা বক্তব্য বলেন, সা¤প্রতিক কালে খলিলনগর ইউনিয়নসহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।