স্টাফ রিপোর্টার:
শ্যামনগরের গাবুরায় গলায় ফাঁস দিয়ে রেশমী আক্তার (১৮) নামের এক গৃহবধুর মৃত হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ভোর রাতে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা হরিসখালী গ্রামের গৃহবধুর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধুর স্বামীর নাম মোঃ আব্দুল মোমিন পিতা আব্দুল কালাম মালী। রেশমী ও মোমিনের বিয়ে এখনও একমাস অতিবাহিত হয়নি। পরিবারের অভিযোগ শারিরীক সমস্যায় ভুগছিলেন রেশমী, আজ মঙ্গলবার শেষ রাতের দিকে গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলেতে দেখে চিৎকার করে পরিবারের লোকজন।
পরিবারের লোকেরা বাঁচানোর জন্য চেষ্টা করেও বাঁচাতে পারিনি রেশমাকে
রেশমা একই গ্রামের মোঃ নজরুল ইসলাম গাজীর মেয়ে। পুলিশকে খবর দেওয়া হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
