ঢাকাTuesday , 25 July 2023
  • অন্যান্য

কোস্টগার্ডের অভিযানে সাতক্ষীরার শ্যামনগরে ৬ কেজি গাঁজা জব্দ

Link Copied!

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়াল পাড়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের অভিযানে ০৬ কেজি গাঁজা জব্দ হয়েছে। সোমবার (২৪ই জুলাই ) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কয়াল পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাদের থামার সংকেত দেয়া হয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৬ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।