ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর সভাকে ক্লিন ও গ্রীন সিটি গড়ার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশনকে সফলের লক্ষ্যে “পাঁচবিবিকে গ্রীণ ও ক্লিন সিটি মডেল পৌর সভার রুপ দিতে ৫নং ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরুর বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ জুলাই বিকেলে পাঁচবিবি পৌর সভার আয়োজনে ড্রিমল্যান্ড কিন্ডার গার্টেন স্কুলে পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতান, জেলা কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল আল মাহবুব, সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি।

পৌর প্যানেল মেয়র নুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান
৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ
৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু।

১নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।