মোঃমনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসা থেকে রিতা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিতা (৩০) কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।
সোমবার দুপুরের দিকে শহরের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়পুরহাট পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর মামুনুর রশীদ সহ স্থানীয়রা জানান,রিতার স্বামী ঢাকায় চাকরি করেন আর রিতার দুই মেয়ে এক ছেলে সকালে তার সন্তানরা স্কুলে যায়, পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখেন খাটের উপর তার মায়ের লাশ পড়ে আছে।
এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
