ঢাকাMonday , 24 July 2023
  • অন্যান্য

জয়পুরহাটে পৃথক দুই মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় নারী সহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ড প্রাপ্তরা হলেন,পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে আজাদুল ইসলাম, নন্দইল গ্রামের আনারুলের ছেলে আমিনুল ইসলাম, ধরঞ্জী মন্ডল পাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুর রহমান ও বগুড়ার মালগ্রামের আব্দুর রহমানের স্ত্রী রেবা।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৮ জুলাই রাতে পাঁচবিবি উপজেলার মির্জাপুর গ্রামে আজাদুলের বাড়িতে ফেনসিডিল ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ২০১৯ সালের ৪ জুন পাঁচবিবি উপজেলার ভুইডোবা সীমান্তে ৫৮০ পিস বুপ্রেনফিন ইনজেকশনসহ রেবা নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করে বিজিবি। এ দুটি ঘটনায় থানায় মামলা দায়ের পর শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।