ঢাকাSunday , 23 July 2023
  • অন্যান্য

মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু।

Link Copied!

 

রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃদ্ধ লোকটির বাড়ি বগুড়ার সান্তাহারে। তিনি কানে কম শুনতেন।
জামালগঞ্জ রেলস্টেশনের পাশে তার মেয়ে জামাইয়ের বাড়ি। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে আজ সকালে ফজরের নামাজের পরে হাঁটতে বের হন। এ সময় রেল লাইনের ওপরে উঠলে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে।
রোববার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনার বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আক্কেলপুর স্টেশন মাস্টার অবগত হননি বলে জানান।

তবে স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।