ইমরান শেখ
তালা উপজেলা প্রতিনিধি
(তালা সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে তালায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে তালা মহিলা কলেজে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। এসময় উপস্থিত ছিলেন- তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম,
তালা উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, স্কুল কলেজ বৃক্ষরোপন করা হয়।
অন্যদিকে উপজেলা সামাজিক বন বিভাগ আয়োজনে ইসলামকাটি ইউনিয়নে ১ হাজার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন- ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক।
খলিলনগর ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বৃক্ষ রোপণ করেন ইউনিয়ন পরিষদ চত্বরে।
