ঢাকাSunday , 23 July 2023
  • অন্যান্য

সাতক্ষীরায় বেজির কামড়ে মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

 

সাতক্ষীরার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় পাটকেলঘাটার বাইগুনি গ্রামে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেধাবী শিক্ষার্থী পাটকেলঘাটা বাইগুনি গ্রামের ফারুক সরদারের কন্যা সিমরিয়া পারভীন আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তার মৃত্যুর পর পরিবারের অন্যান্য সদস্যরা রবিবার সকালে সদর হাসপাতালে থেকে ভ্যাকসিন গ্রহণ করে। রবিবার সকাল ১০ টায় সরেজমিন বাইগুনিগ্রামে তার বাড়িতে গেলে তার স্বজনরা জানান গত ৩ মাস পূর্বে বাড়ির পাশে বসে খেলা করছিল সিমরিয়া।

এ সময় হঠাৎ বেজি তাকে কামড়ায়। বিষয়টি পরবারের কাছে জানালেও বিষয়টি গুরত্বের সাথে নেয়নি তার পরিবার। বিভিন্ন গাছ গাছড়া ও ঔষধ খাওয়ানো হয় মেয়েকে।

শুক্রবার হঠাৎ অসুস্থ হলে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয়। শনিবার রাত ১২ টার সময় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক বলেন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বিদ্যালয় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।