স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তি নাম আলাউদ্দিন। সে কালীগঞ্জের সাত বসু গ্রামের শাহজাহান আলীর ছেলে।
ডিবি অফিস জানায়, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই তনময় দেবনাথ, এএআই গোপাল ও সঙ্গীয় ফোর্স রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানাধীন নলতা গ্রামের জনৈক আফজাল হোসেন এর কাঠের দোকানের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় আলাউদ্দিন (৪০) কে আটক করা হয়। উদ্ধার করা হয় ৪০ বোতল ফেন্সিডিল।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃত যুবকের নামে ডিবি পুলিশ বাদী হয়ে কালিগজ্ঞ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৫। তিনি জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের বাংলাদেশী মুল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
