ঢাকাSunday , 23 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃপঃ) কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।