ঢাকাSunday , 23 July 2023
  • অন্যান্য

জয়পুরহাটে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদন্ড

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে বড় ভাই খাজামুদ্দিন হত্যা মামলায় সৎ ছোট ভাই সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নূর ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১১ নভেম্বর রাতে ক্ষেতলাল উপজেলার দাশরা ফকিরপাড়া গ্রামের খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

সে রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সাদ্দাম তার বাড়িতে প্রবেশ করে খাজামুদ্দিনের গলা কেটে হত্যা করে। পরের দিন সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।