স্টাফ রিপোর্টার:
শ্যামনগরে আত্মীয়ের বাড়ী থেকে নজ বাড়ীতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় তাহমিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর (কাঁচিহারানিয়া) গ্রামে বরকত আলী সরদারের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, অসুস্থ্য ভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
