মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে পুকুরের পানিতে ডুবে নাবিল মোল্যা (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাবিল মোল্যা ওই গ্রামের মো. আনিসুর মোল্যার ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, শুক্রবার সকালে শিশু নাবিলকে বাড়ির পাশে খেলতে দিয়ে তার বাবা-মাসহ বাড়ির সদস্যরা কাজে ছিলেন। কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক–ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশে পুকুরে শিশু নাবিলের মরদেহ ভাসতে দেখে তার মা উদ্ধার করে।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, পানিতে ডুবে শিশু নিহতের ঘটনাটি আমার জানা ছিলোনা। আপনার কাছ থেকে জানতে পারলাম ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোজ নেয়া হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
