মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নড়াইল লোহাগড়া থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ ৪(চার) জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। ২০ জুলাই রাতে লোহাগড়া থানাধীন নলদী ইউনিয়নের কালাচাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- লোহাগড়া থানার নোয়াপাড়া গ্রামের শামসুল মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা(৩৫), মৃত আকমল শেখের ছেলে শাহাজাহান শেখ(৩৫), ইদ্রিস শেখের ছেলে লিটন(৩০) এবং মৃত জাফর মোল্যার ছেলে মিজানুর(৪৮)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৩০,২১০(ত্রিশ হাজার দুইশত দশ) টাকা ও এক সেট তাস জব্দ করে পুলিশ। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
