ঢাকাThursday , 20 July 2023
  • অন্যান্য

নিয়ামতপুরে দায়িত্ব-কর্তব্যে অবহেলা করায় তহসিলদারকে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করার অভিযোগে শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। অভিযুক্ত ওই তহসিলদারের নাম লতিফুর রহমান। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামের নুরুল ইসলাম ড্রেনের মুখ বন্ধ রাখায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের তদন্তভার লতিফুর রহমানকে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তার দায়িত্বে অবহেলার কারণে নুরুল ইসলামের বাড়ির চারিদিকে পানি জমা হয়ে মাটির দোতলা বাড়িটি ভেঙে পড়ে। দায়িত্বে অবহেলার কথা জিজ্ঞেস করলে ওই তহসিলদার সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিবাদিকে কোন নোটিশ দিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি কোন কৈফিয়ত দিতে পারবো না। বাড়ি ভাঙ্গুক আর যাই হোক না কেন? পরে তিনি ফোন রেখে দেন।
এ বিষয়ে ভুক্তভোগী নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমার বাড়ি ভাঙ্গার পর থেকে মানবেতর জীবনযাপন করছি। এখন পর্যন্ত কোন সরকারি কর্মকর্তা বা তহসিলদার আমার সাথে কথা বলেনি এবং খোঁজ খবর নেইনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী বলেন, মানুষের সাথে খারাপ ব্যবহার ও তার অবহেলায় বাড়ির ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে তহসিলদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং দ্রুতই উত্তর দিতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।