শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান সৈয়দ শরিফুল ইসলাম শপু। আওয়ামী পরিবারের সন্তান সৈয়দ শরিফুল ইসলাম শপু আগে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করেছেন। জাতীয় সম্মেলনের ৭ মাস পর গত (১৩ জুলাই) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সৈয়দ শরিফুল ইসলাম শপু বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি/সম্পাদক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
