ঢাকাWednesday , 19 July 2023
  • অন্যান্য

মথুরেশপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার( ১৯ জুলাই) সকাল ৯ ঘটিকায় ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।খেলায় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অপর খেলায় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ,শিক্ষক ,শিক্ষিকা ছাত্রছাত্রী। ধারাবিবরণীতে ছিলেন জনাব মোঃ ইসমাইল হোসেন মিলন,(জাতীয় ধারাভাষ্যকার,)শেখ জহিরুল আলম ও এম, আর, মোস্তাক
ক্যাশিয়ার , সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরাম ।ম্যাচ পরিচালনায় ছিলেন রিফাত,আতা, সাকিব, নয়ন ও বাবু। খেলাটিতে প্রচুর দর্শকের সমাগম হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।