ঢাকাWednesday , 19 July 2023
  • অন্যান্য

গাবুরার সোরা গ্রামে পানী বন্দী প্রায় শতাধিক পরিবার

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

 

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং ওয়াড সোরা গ্রামে বর্ষার পানি বন্দী প্রায় শতাধিক পরিবার । বর্ষার মৌসুম শুরু হলেই এলাকাবাসী পড়েন ভোগান্তিতে ।প্রতিবছর বর্ষার মৌসুমে বন্যার পানিতে ডুবে থাকে এলাকাটি এমনকি পানি সরানোর জন্য নেই কোন কালর্ভাট ।

স্থানীয়রা বলেন প্রতিবছর বর্ষার পানিতে ডুবে থাকায় আমাদের চলাচলের যেমন অসুভিধা হচ্ছে আমাদের বাচ্ছাদের পড়া-শুনার ও অসুভিধা হচ্ছে ঠিক একই ভাবে প্রতিবছর আমাদের নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার ফসল।

৯নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ মুনঞ্জুর হোসন বলেন, বর্ষার পানি সরানো জন্য প্রথমে আমাদের খাল খনন করতে হবে যেটার জন্য আমাদের বর্তামন ইউনিয়ন পরিষদ থেকে কোন বাজেট নেই পরবর্তীতে বাজেট আসলে আমরা খাল খনন করে পানি সরানোর ব্যবস্থা করব ।

গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মাছুদুল আলম বলেন আমরা ইতি পূর্বে ৯নং সোরায় একটি কালর্ভাট নির্মান করেছি কিন্তু পানি সরানোর জন্য যে খাল খনন করতে হবে সেটার জন্য আমাদের বর্তমানে উপর-মহল থেকে কোন বাজেট নেই পরবর্তীতে বাজেট আসলে আমরা খাল খনন করে পানি সরানোর ব্যবস্থা করে দিবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।