ঢাকাWednesday , 19 July 2023
  • অন্যান্য

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র চিশতী কারাগারে

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা দায়রা ও জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ফাহিমুল হক কিসলু জানান।

চিশতী সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য।

এপিপি ফাহিমুল বলেন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন চিশতী। উচ্চ আদালতের নির্দেশে দুপুরে চিশতী সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বাতিল করেন।

চিশতীর আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, দুই মামলা থেকে জামিন পেতে ৮ জুন উচ্চ আদালতে আবেদন করেন চিশতী। আদালত তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। পাশাপাশি নিম্ন আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।