রিফাত হোসেন মেশকাতঃ
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের বটতলী বাজার এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং ‘‘লিডার গোলাম মূর্তজা’’ সহ কিশোর গ্যাং এর ০৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫।
১৭ জুলাই দুপুরে র্যাবের একটি বিশেষ অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন,জেলার সদর থানাধীন হালট্রি মধ্যপাড়া গ্রামের কিশোর গ্যাং লিডার গোলাম মর্তুজা (২৯) পিতা বেলাল হোসেন,একই গ্রামের আতাউর রহমান এর ছেলে সালাম ফয়সাল(১৬),মোরসালিন হোসেন (১৬)।
দিনে দুপুরে জয়পুরহাট সদর থানা এলাকার বটতলী নামক স্থানে একজন পথচারীকে নির্জন স্থানে একা পেয়ে তার গলায় চাকু রেখে ভয়ভীতি দেখিয়ে গহনা আদায়ের চেষ্টা করলে তাদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। উল্লেখ্য,তারা কিশোর গ্যাং গোলাম মূর্তজা গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। কিশোর গ্যাং গোলাম মর্তুজা গ্রুপের প্রধান,মোরসালিন ও সালাম গ্রুপের অন্যতম সক্রিয় কিশোর গ্যাং সদস্য।তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর থানা এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন,আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,মর্তুজার গ্রুপে আরো ৫-৭ জন সক্রিয় সদস্য রয়েছে যারা সদর থানা এলাকার রেলগেইট ও বাজার এলাকায় চুরি ছিনতাই সহ নানা অপকর্মের সহিত জড়িত। কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এর অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
