ঢাকাMonday , 17 July 2023
  • অন্যান্য

খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে শ্যামনগরে যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতি করণে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) বিকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ – শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহ্বায়ক এস,এম, জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ওলিউর রহমান ওলির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের
সহ-সম্পাদক বাবলুর রহমান (বাবলু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তারেক বিন হায়দার রাজন, সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ মিজানুর রহমান, আল মামুন লিটন, আব্দুল মজিদ, নাজমুল হাসান সাদ্দাম, হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের শতশত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।