ঢাকাMonday , 17 July 2023
  • অন্যান্য

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কারাবন্দী দিবস পালন

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের জেলা শাখার আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি। সভা সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজীব ফরহাদ, সুজায়েত আলী, ওহেদুজ্জামান টিটু, রিংকু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল হাসান, মীর আশরাফ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত¡বাধায়ক সরকার ইচ্ছাকৃতভাবে তৎকালীন শেখ হাসিনাকে আটক করে কারাগারে প্রেরণ করে। তাৎক্ষণিক সেই অন্যায়ের প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কওছারের নেতৃত্ব রাজপথে প্রথম শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং ২৫ লক্ষ গণস্বাক্ষর তুলে জমা দেন কর্তৃপক্ষের কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বির্নিমাণে আমাদের কাজ করতে হবে। তার হাতকে শক্তিশালী করতে হবে। কোন অপশক্তি বাংলার মাটিতে মাথা উঁচু না করতে পারে সেজন্য রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।