শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁঠাল বাড়িয়া এ. জি. মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ৫ তলা সাইক্লোন সেল্টার কাম একাডেমিক ভবনের নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ জুলাই রোববার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠাল বাড়িয়া আদর্শ গ্রাম (এ. জি.) মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজ শেষে উদ্বোধন করেন সাতক্ষীরা শ্যামনগর-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,
জেলা সহকারী প্রকৌশলী (শিক্ষা) হাসিব শেখ, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ,উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান , শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী।
বিশেষ অতিথি অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিয়া, নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান,নকিপুর হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন মূখার্জী, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ডা: মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমশের ঢালী, সাধারন সম্পাদক আবুল হোসেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু পতিত পাবন মন্ডল, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামূল হক লায়েস,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাবুব বাবু, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ঠিকাদার আলহাজ্ব এস,এম,আবুল বাসার, শিক্ষক পরিমল কর্মকার,শিক্ষক আব্দুল্যাহ সিদ্দিক, যুবনেতা এস এম ফেরদাউস হায়দার, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাচিত বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায়ে পাঁচতলা সাইক্লোন সেল্টার কাম একাডেমিক ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করেছেন।
