ঢাকাSunday , 16 July 2023
  • অন্যান্য

শ্যামনগরে ডাকাতির সাথে জড়িত অভিযোগে দু’জন গ্রেপ্তার

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

 

শুক্রবার রাতে শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শনিবার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামে আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল।

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচ থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮হাজার টাকা সহ ৬টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে ওসি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।