ঢাকাFriday , 14 July 2023
  • অন্যান্য

বকশীগঞ্জ মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ৮ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি তাদের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকার দেলোয়ারের ছেলে শহিদ মিয়া (৩৫) অন্যজন শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলার পাচ মেঘাদল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ( ৩৫)।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সোহেল রানা জানান, বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া এলাকায় সামিউল মেম্বারের বাড়ির উত্তর পাশে রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সকালে জেলাকারাগারে পাঠানো হয়েছে ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী আটককৃত ২ জনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন উপজেলা প্রশাসন মাদক নির্মূলে সব সময় কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।