ঢাকাFriday , 14 July 2023
  • অন্যান্য

শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা। শুক্রবার(১৪ জুলাই) বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর মাঝখানে চরে নেমে বিক্ষোভ করেন এসমস্ত যুবরা।বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বিক্ষোভে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে।জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা।অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোন কাজ নেই।বিশ্বায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরন দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়।ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি তুললেও তা ধনী দেশগুলোর কাছে পৌছাচ্ছে বলে মনে হয়না।বিশ্বায়নের ফলে প্রতিনিয়ত উপকূলের নদীগুলো ভরাট হলেও এটার প্রতিকারে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না।আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা,আমরা চাই টেকসই সমাধান।আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।এসময় উপস্থিত ছিলেন
লেখক ও গবেষক বারসিকের পরিচালক পাভেল পার্থ,ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার,রুবিনা পারভীন,বরসা গাইন,প্রতিমা চক্রবর্তী সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,আনিছুর রহমান মিলন,আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন সহ সিডিও ইয়ুথ টিমে শতাধিক সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।