ঢাকাFriday , 14 July 2023
  • অন্যান্য

শ্যামনগরে নৌ পুলিশের অভিযানে রেণু পোনা আটক

Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ধানখালী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে বাগদা ও রেণু চিংড়ির পোনা মুন্সীগঞ্জ নৌ-পুলিশের এক অভিযানে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এএসআই মো. সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০হাজার বাগদা ও রেণু চিংড়ি পোনা আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান রেণু পোনার মালিককে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১০হাজার টাকা জরিমানা করেন এবং পরে জনসম্মুখে মুন্সীগঞ্জ চুনানদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।